tanaka

হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত নেবে: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়ে কোনো অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র। একই সঙ্গে...
প্রচ্ছদআন্তর্জাতিকগণনাকেন্দ্রের তত্ত্বাবধায়ক নিয়োগ নিয়ে বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস

গণনাকেন্দ্রের তত্ত্বাবধায়ক নিয়োগ নিয়ে বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনা তত্ত্বাবধায়ক হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারীদের নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।

গণনাকেন্দ্রের বিন্যাস ও কর্মী নিয়োগ নিয়ে আইনি প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে দলটি। এ বিষয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশন গণনাকেন্দ্রের সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক পদে কেবল কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনী বিধির পরিপন্থী। তার দাবি, এ ধরনের পদক্ষেপ গণনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। যদিও নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীরা ভোট গণনার দায়িত্ব পালন করতে পারেন, তবে কেন্দ্রীয় না রাজ্য—এ বিষয়ে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই।

এই পরিস্থিতিতে শুধুমাত্র কেন্দ্রীয় কর্মীদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এ সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রায়ে বিচারপতি কৃষ্ণরাও বলেন, গণনা সুপারভাইজার ও সহকারী নিয়োগ করা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়।

রায়ে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের নিয়োগে কোনো অবৈধতা পাওয়া যায়নি। পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইনের ১০০ ধারা অনুযায়ী, ভবিষ্যতে যদি প্রমাণ হয় যে এ সিদ্ধান্তের ফলে কোনো প্রার্থী অন্যায্য সুবিধা পেয়েছেন, তাহলে সেই নির্বাচনী ফল আইনি প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করা যাবে।

হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পরই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার সকাল ৭টা থেকে ভোট গণনা শুরু হবে।