tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকপরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কাজ করছি: ট্রাম্প

পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কাজ করছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাত মোকাবিলায় তার প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিশ্বের অনেক সংঘাত বছরের পর বছর ধরে চলতে থাকে। তবে তিনি দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই সংকট নিরসনে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন।

তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি বা সমাধানে পৌঁছানো যায়নি।

ট্রাম্পের ভাষ্য, তেহরানের সঙ্গে আলোচনায় এখনও বেশ কিছু জটিল বিষয় রয়ে গেছে। ফলে সমঝোতায় পৌঁছানো সহজ হচ্ছে না, তবে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।