দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে রোজা শুরু হচ্ছে। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
অন্যদিকে, সৌদি আরব-এ মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকেই দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে।



