tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের পানি সংকট মোকাবিলায় রাজশাহীতে পদ্মা নদীর ওপর পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। একইসঙ্গে তিস্তা ব্যারেজ নিয়েও সরকার কাজ করবে বলে জানান তিনি।

বুধবার (২০ মে) গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে বিভিন্ন ব্যারেজ নির্মাণের কারণে খরা মৌসুমে বাংলাদেশে পানির প্রবাহ কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশের কৃষক ও সাধারণ মানুষের জন্য সারা বছর পানির প্রাপ্যতা নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে খাল খনন কর্মসূচির যে অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। খাল খনন কৃষি ও মানুষের জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, যেকোনো মূল্যে এ কর্মসূচি এগিয়ে নেওয়া হবে।

পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কক্সবাজারে সমুদ্রতীর ঘেঁষে নির্মাণাধীন একটি সড়ক প্রকল্পে তিন শতাধিক গাছ কাটার পরিকল্পনার কথা জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নকশা পরিবর্তনের নির্দেশ দেন, যাতে গাছগুলো রক্ষা করা যায়।

এর আগে দুপুর ২টার দিকে গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় নবনির্মিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি একটি তালগাছ রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।