tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদসারাদেশনুরুল হক নুরকে দেখতে ঢামেকে গেলেন মির্জা ফখরুল

নুরুল হক নুরকে দেখতে ঢামেকে গেলেন মির্জা ফখরুল

রাজধানীর রমনা এলাকায় হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তিনি হাসপাতাল পরিদর্শন করেন।

হাসপাতালে তিনি নুরুল হকের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত অবস্থায় নুরকে ঢামেক হাসপাতালে এনে আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হলে সোমবার দুপুরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।