tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদরাজনীতিনিষিদ্ধ আওয়ামী লীগের মামলায় আসামি হাসনাত আব্দুল্লাহসহ ৪ জন

নিষিদ্ধ আওয়ামী লীগের মামলায় আসামি হাসনাত আব্দুল্লাহসহ ৪ জন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার পর জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এনসিপি ইউকে অ্যালায়েন্স দাবি করে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আব্দুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় এবার তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মামলার মাধ্যমে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর সময় ও সম্পদ অপচয়ের চেষ্টা করা হচ্ছে। তবে অভিযোগগুলো ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এনসিপির দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, অক্সফোর্ড ইউনিয়নে তার বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি ব্যাহত করতে আওয়ামী লীগ সমর্থকরা একাধিকবার চেষ্টা করলেও তা সফল হয়নি।