tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিনির্বাচনে জয়ের বিষয়ে ছড়ানো গুজব নিয়ে ফজলুর রহমানের প্রতিক্রিয়া

নির্বাচনে জয়ের বিষয়ে ছড়ানো গুজব নিয়ে ফজলুর রহমানের প্রতিক্রিয়া

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সাহেবের ইউনিয়নের চার থেকে পাঁচটি কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রে তিনি মাত্র কয়েকশ ভোটে জয় পেয়েছেন—এ ধরনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, যারা এমন কথা বলছে, তাদের মিঠামইন এলাকায় গিয়ে বাস্তব পরিস্থিতি দেখে আসা উচিত। তার দাবি অনুযায়ী, হামিদের বাড়ির কেন্দ্রেও তিনি ৩০০ ভোট পেয়েছেন, যেখানে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে প্রায় ১২০০ ভোট—এ বিষয়টি তিনি অবিশ্বাস্য বলে মন্তব্য করেন।

নির্বাচনে জয়ের বিষয়ে ছড়ানো গুজব নিয়ে শনিবার (১৬ মে) গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম—এই তিন থানার মধ্যে ইটনার ৫৫টি কেন্দ্রের সবগুলোতেই তিনি বিজয়ী হয়েছেন। তার ভাষায়, প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর কেন্দ্রগুলোতেও তিনি তিন গুণ ভোট পেয়েছেন। একইভাবে অষ্টগ্রামের ৫৩টি কেন্দ্রের সবগুলোতেই তার জয় হয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে মিঠামইনের ফলাফল তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, সেখানে তিনি প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কিছু কেন্দ্রে, বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির আশপাশের কেন্দ্রগুলোতে এবং যেসব এলাকায় তার প্রভাব ছিল, সেখানে তিনি তুলনামূলকভাবে পিছিয়ে ছিলেন বলে মন্তব্য করেন।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, তার সঙ্গে যদি সমঝোতা থাকত, তাহলে দীর্ঘদিন আওয়ামী লীগ ও ছাত্রলীগে সক্রিয় থাকা একজন ব্যক্তি কীভাবে তার শ্যালককে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন দিতে পারেন—এ প্রশ্নও তিনি তোলেন।