tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: সিইসি

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সিইসি বলেন, সবার সহযোগিতা পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব। বর্তমান নির্বাচন পরিস্থিতি ইতিবাচক ও সন্তোষজনক বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানায়, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবেন। আপিল দাখিলের জন্য এক সেট মূল কাগজপত্র ও ছয় সেট ছায়ালিপি (ফটোকপি) মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।

আপিল গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে নির্বাচন কমিশনে পৃথক বুথ স্থাপন করা হয়েছে। রংপুর অঞ্চল: বুথ-১ (আসন ১–৩৩), রাজশাহী অঞ্চল: বুথ-২ (আসন ৩৪–৭২), খুলনা অঞ্চল: বুথ-৩ (আসন ৭৩–১০৮), বরিশাল অঞ্চল: বুথ-৪ (আসন ১০৯–১২৯), ময়মনসিংহ অঞ্চল: বুথ-৫ (আসন ১৩০–১৬৭), ঢাকা অঞ্চল: বুথ-৬ (আসন ১৬৮–২০৮), ফারিদপুর অঞ্চল: বুথ-৭ (আসন ২০৯–২২৩), সিলেট অঞ্চল: বুথ-৮ (আসন ২২৪–২৪২), কুমিল্লা অঞ্চল: বুথ-৯ (আসন ২৪৩–২৭৭) এবং চট্টগ্রাম অঞ্চল: বুথ-১০ (আসন ২৭৮–৩০০)।

প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তবে আপিলের সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। শুনানি শেষে আপিলের ফলাফল তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শন করা হবে এবং ই-মেইলের মাধ্যমে পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের হার্ডকপি সংগ্রহ করা যাবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১০–১২ জানুয়ারির রায় ১২ জানুয়ারি, ১৩–১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬–১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।