অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে তিনি দায়িত্বপালনের সময় সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ভাষণে তিনি দেশের স্বার্থে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ভাষণ শেষে কার্যালয়ে কর্মরত সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা।



