tanaka

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যাংকিং খাতের অনিয়মের প্রভাবে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা ও দারিদ্র্য কমাতে...
প্রচ্ছদসারাদেশনারী বিশ্বকাপ

নারী বিশ্বকাপ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজ

নারী বিশ্বকাপে আজ মুম্বাইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা—দুই দলের কাছেই এই ম্যাচ যেন সেমিফাইনালে পৌঁছানোর শেষ আশার লড়াই। এখন পর্যন্ত দুই দলই সমান ২ পয়েন্ট করে অর্জন করেছে, তবে তাদের পথচলার গল্প একেবারেই ভিন্ন।

শ্রীলঙ্কার দুই পয়েন্ট এসেছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ থেকে। এবার তারা এসেছে ভিন্ন কন্ডিশনে—গরম ও আর্দ্র মুম্বাইয়ে, যেখানে শুরু হবে তাদের শেষ ধাপের লড়াই। টিকে আছে সেমিফাইনালের ক্ষীণ সম্ভাবনা।

বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত—পাকিস্তানকে হারিয়ে। তবে এরপর থেকে ছন্দ হারিয়েছে জ্যোতির দল। একাধিক ম্যাচে প্রতিপক্ষকে চাপে ফেলেও জয় ধরা দেয়নি। এখন পর্যন্ত ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। তবে এবারের স্পিন আক্রমণ যেভাবে প্রতিপক্ষদের ভোগাচ্ছে, তাতে আশাবাদী টাইগ্রেসরা।

এই ম্যাচটি দুই দলের জন্যই ‘বাঁচা-মরার’ লড়াই। কারণ যেই দল হারবে, কার্যত বিদায় নিতে হবে সেমিফাইনালের দৌড় থেকে।

এখন পর্যন্ত দুই দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছে চারবার—এর মধ্যে দুই ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা, বাকি দুটিতে হস্তক্ষেপ করেছে বৃষ্টি। বাংলাদেশের সেমিফাইনালে উঠার রাস্তা এখন কঠিন, তবে সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। পরবর্তী দুই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও। এমনকি সেরা পাঁচে থাকা—এটিও বড় অর্জন হিসেবে দেখছেন অভিজ্ঞ স্পিনার ফাহিমা খাতুন।

বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা এখনো ব্যাটিং। তবে বোলিং, বিশেষ করে স্পিন আক্রমণই দলের মূল শক্তি। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধার অনুপস্থিত ছিল—১৯৯ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে যায় প্রতিপক্ষ।

শ্রীলঙ্কার চিত্রটাও কিছুটা মিল আছে। তাদের ব্যাটাররা ভালো শুরু করলেও মাঝপথে ধসে পড়েন। তবুও নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৫৮ রান তুলে তারা দেখিয়েছে নিজেদের সামর্থ্য।

এই ম্যাচে মূল লড়াই হবে—বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে শ্রীলঙ্কার ব্যাটিং কতটা স্থির থাকতে পারে, আর জ্যোতি-সালমারা ব্যাট হাতে দলকে ইতিহাস গড়তে সাহায্য করতে পারেন কি না। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয়ের অপেক্ষায় বাংলাদেশ।

পূর্ববর্তী
পরবর্তী