tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকনাইজেরিয়ায় নৌকাডুবি, ৪০ জনের বেশি নিখোঁজ

নাইজেরিয়ায় নৌকাডুবি, ৪০ জনের বেশি নিখোঁজ

নাইজেরিয়ার সোকোটো প্রদেশে একটি নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা রোববার এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, নৌকাটিতে মোট ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। এর মধ্যে প্রায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে।

নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে নদী-হ্রদের পানি ফুলে ওঠে এবং অতিরিক্ত যাত্রীবোঝাই ও রক্ষণাবেক্ষণের অভাবে নৌকাডুবির ঘটনা বাড়ে।

শুধু গত সপ্তাহেই মধ্য নাইজার প্রদেশে নৌকাডুবিতে ১৩ জন মারা যান। গত মাসে জিগাওয়া প্রদেশে ৬ মেয়ে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে প্রাণ হারায়। এর আগে ২০২৪ সালের আগস্টে সোকোটোতেই ধানক্ষেতে যাচ্ছিলেন কৃষকরা—সেই কাঠের নৌকা ডুবে কমপক্ষে ১৬ জন নিহত হন। সূত্র : শাফাক নিউজ