tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকনদীর ধারে ক্যাম্পিং, হঠাৎ পাহাড়ি ঢলে প্রাণ গেল ১০ পর্যটকের

নদীর ধারে ক্যাম্পিং, হঠাৎ পাহাড়ি ঢলে প্রাণ গেল ১০ পর্যটকের

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যায় অন্তত ১০ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প সময়ে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত এবং টাইফুন ‘নৌল’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ পাহাড়ি ঢল নামে। এতে নদীর তীরবর্তী ক্যাম্পিং এলাকায় অবস্থানরত পর্যটকেরা বিপদের মুখে পড়েন।

গ্রীষ্মকালীন ছুটির কারণে নদী, আল্পাইন তৃণভূমি ও প্রাকৃতিক পাথুরে খিলানের জন্য পরিচিত ওই পর্যটনকেন্দ্রে সেদিন বিপুলসংখ্যক মানুষ তাঁবু খাটিয়ে ক্যাম্পিং করছিলেন। আকস্মিক ঢলের তীব্র স্রোতে অনেকেই ভেসে যান এবং অনেকে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ১৭৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

টানা বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটলেও অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে নদী ও পাহাড়ি ঢলপ্রবণ এলাকায় না যাওয়ার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য বাসিন্দাদের জরুরি সতর্কতা জারি করা হয়েছে।