tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদরাজনীতিধানমণ্ডিতে সাংবাদিককে মারধর: জামায়াতের চার কর্মী বহিষ্কার

ধানমণ্ডিতে সাংবাদিককে মারধর: জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাজধানীর ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে চার কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঢাকা মহানগরী দক্ষিণ শাখা এ সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কৃতরা হলেন— শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

জানা গেছে, গত মঙ্গলবার ঢাকা মহানগরী দক্ষিণের ধানমণ্ডি জোনের উদ্যোগে আয়োজিত একটি ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে।

ঘটনার পরপরই জামায়াতের মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। পাশাপাশি কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।