tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদখেলাবিপিএল শুরুর আগের দিন মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস

বিপিএল শুরুর আগের দিন মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস

আর মাত্র একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিনই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী আব্দুল কাইয়ুম মালিকানা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একটি লিখিত চিঠি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান।

তিনি বলেন, “আমরা একটি চিঠি পেয়েছি। বর্তমানে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, সেটি দেখা হচ্ছে। নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে বিসিবিরই দায়িত্ব নেওয়ার কথা।”

সূত্র জানায়, ফ্র্যাঞ্চাইজিটির একাধিক বিদেশি ক্রিকেটার পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণে দলে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া নির্ধারিত ব্যাংক গ্যারান্টির পুরো অর্থও এখনো জমা দেয়নি চট্টগ্রাম রয়্যালস। এসব কারণে পুরো পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বিসিবি।

উল্লেখ্য, বিপিএলের প্রথম দিনের সন্ধ্যার ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা নোয়াখালী এক্সপ্রেসের।