tanaka

জবিতে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে শিক্ষার্থীদের ‘গরু ভোজ’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ‘গরু ভোজ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা...
প্রচ্ছদসারাদেশরেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাজশাহীর রেশমশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকারি রেশম কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ লক্ষ্যে কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালু করার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রাজশাহী রেশম কারখানায় পাওয়ার লুম চালু ও তুঁতচারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সিল্কের সুনাম বিশ্বজুড়ে। একসময় এ শিল্প ছিল রাজশাহীর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু নানা কারণে রেশম কারখানাটি ধীরে ধীরে তার ঐতিহ্য হারিয়েছে। এখন সেই গৌরব পুনরুদ্ধার করতে হবে। কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

কারখানার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে কারখানাটি আবারও আগের গৌরব ফিরে পায়। কারখানা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কোনো লাভ হবে না। এতে সৃষ্ট ক্ষতির দায় সবাইকে বহন করতে হবে।

শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজশাহী রেশম কারখানায় তুঁতচারা রোপণ ও পাওয়ার লুম চালু কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। এ সময় কারখানার উৎপাদন বাড়ানো এবং রেশমশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ এবং পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নানসহ অন্যরা।