দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–এর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ২৫ক ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন–এর দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
এ ছাড়া খুলনা সিটি কর্পোরেশন–এ নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশন–এ আব্দুল কাইয়ুম চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন–এর প্রশাসক হিসেবে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশন–এর জন্য মো. শওকত হোসেন সরকারের নাম ঘোষণা করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা নতুন সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিজ নিজ কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখা জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে প্রশাসকদের নাম, বর্তমান ঠিকানা এবং তাদের পিতা-মাতার নাম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।



