দীর্ঘ ১৭ বছর পর দেশের উদ্দেশে লন্ডনের বাসা থেকে রওনা হয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তিনি সড়কপথে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বর্তমানে সেখানে বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে।



