বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে। সংবর্ধনা উপলক্ষে সেখানে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে দলের শীর্ষ পর্যায়ের নেতারা মঞ্চ পরিদর্শনে যান।
বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের ঢলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনেক নেতাকর্মী আগেভাগেই এসে অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছেন, আবার কেউ কেউ পুরো এলাকা ঘুরে দেখছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান সরাসরি সংবর্ধনা মঞ্চে যোগ দেওয়ার কথা রয়েছে।



