tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতি‘দেশের অবস্থা শেষ’ — রুমিন ফারহানার তীব্র সমালোচনা

‘দেশের অবস্থা শেষ’ — রুমিন ফারহানার তীব্র সমালোচনা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘দেশের অবস্থা শেষ’। সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর তীব্র সমালোচনা করেন এবং বলেন, সরকার চায় ‘মব’ বজায় থাকুক — এতে সরকারের সুবিধা অনেক।

রুমিন ফারহানা বলেন, “গত ৩৬৫ দিনে ৩৭০–৩৮০টি মব হয়েছে। এমন পরিস্থিতিতে ওই দেশে বিনিয়োগও হবে না, কেউ থাকতে চাইবে না।” তিনি আরও অভিযোগ করেন, গত ৪০ বছরে দেশের সবচেয়ে যোগ্য মানুষগুলো ব্রেইন ড্রেনের শিকার হয়ে বিদেশে স্থায়ীভাবে বসতি গেঁড়েছে। শিক্ষিত পরিবারের অনেকে দেশ ছেড়ে দেওয়ার কথা ভাবছে, তিনি যোগ করেন।

রুমিন দাবি করেন, সরকারের অভ্যন্তরেই মব রাখার প্ররোচনা রয়েছে। “গণতান্ত্রিক শক্তি না থাকায় সরকার তাদের উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে না পারলে মব ব্যবহার করে একটি ভাঙচুরের ভঙ্গি তৈরি করে; শাহবাগে বা যমুনার তীরে বসে সরকার সেই চাপ সৃষ্টি করে,” তিনি বলেন।

তিনি বলেন, মব রুখতে একটি নির্বাচিত, জবাবদিহিতামূলক সরকার জরুরি। নির্বাচনের মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত চেইন-অফ-কমান্ড প্রতিষ্ঠিত হলে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের সনাক্ত করে কড়া ব্যবস্থা গ্রহণে সক্ষম হবে এবং দেশের চেহারা বদলে যেতে বেশি সময় লাগবে না, তার বিশ্বাস।