tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই মহোৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন হবে জাতির সত্যিকার অর্থে এক নবজন্ম।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. ইউনূস বলেন, “এটাই আমাদের একমাত্র সুযোগ, এটিকে গ্রহণ করতেই হবে। এর বাইরে কোনো পথ নেই। সমঝোতা বলুন, ঐক্য বলুন—সব দলকে একমত হয়েই নির্বাচনে যেতে হবে। কোনো দ্বিমত রাখার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছানো ছাড়া বিকল্প নেই। এ ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সুযোগ কারও নেই।

এম/এইচ