tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিদু’দিনে ঢাকার ১৪ স্পটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা

দু’দিনে ঢাকার ১৪ স্পটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকায় দু’দিনে ১৪টি স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে রোববার ঢাকা মহানগর উত্তরের ৬টি এবং সোমবার ঢাকা মহানগর দক্ষিণের ৮টি স্থানে জনসভায় অংশ নেবেন তিনি।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি জানান, রোববার তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনী আসনে জনসভায় যোগ দেবেন। ঢাকা-১৭ আসনে নিজের নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে দুপুর ২টায় প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ (মেট্রোস্টেশন সংলগ্ন) দুপুর ২টা ৪০ মিনিটে বক্তব্য দেবেন।

এ ছাড়া ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকাল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

ড. মাহদী আমিন আরও জানান, সোমবার তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণে মোট আটটি জনসভায় অংশ নেবেন। সকাল ১১টায় ঢাকা-১৭ আসনে নিজের নির্বাচনী এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে জনসভা দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি।

এরপর ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায় এবং ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর নির্বাচনী এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

এ ছাড়া ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধুপখোলা মাঠে বিকাল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় অংশ নেবেন তারেক রহমান।