tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দুই দিনের সফরে তিন জেলায় যাচ্ছেন পাট প্রতিমন্ত্রী

দুই দিনের সফরে তিন জেলায় যাচ্ছেন পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দুই দিনের সরকারি সফরে রাজশাহী, দিনাজপুর ও নীলফামারী জেলায় যাচ্ছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহীতে পৌঁছে তিনি সফরের কার্যক্রম শুরু করবেন।

সফরের উদ্দেশ্য সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীসহ সারা দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পের বিকাশ এবং বস্ত্র ও পাট খাতের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দারিদ্র্য হ্রাস ও অর্থনীতিকে শক্তিশালী করা সরকারের অন্যতম অঙ্গীকার। এসব শিল্পের উন্নয়ন ঘটলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে এবং সামগ্রিক অর্থনীতি উপকৃত হবে।

গত ২৫ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে দেশের রেশম শিল্পের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। ওই বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

সফরের প্রথম দিনে প্রতিমন্ত্রী রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন এবং রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ জোরদারে স্থানীয় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।

রোববার সকালে তিনি দিনাজপুর টেক্সটাইল মিল, নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল এবং ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করবেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে থাকবেন।