tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদশিক্ষাঙ্গনদুই দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলন, ভিসি ভবনে তালা

দুই দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলন, ভিসি ভবনে তালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ ও রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তি চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) দুপুর ৩টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে সেখানে অবস্থান নেন। এর আগে বেলা ১২টার দিকে তারা ভাইস চ্যান্সেলরের কক্ষের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ শীর্ষক কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরেই প্রশাসনের নীরবতায় তাদের ন্যায্য দাবি অনিশ্চয়তায় পড়েছে। জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন,

“মে মাসে নীতিমালা চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের অদক্ষতার কারণে তা সম্ভব হয়নি। আমরা বিশেষ সিন্ডিকেট ডেকে চূড়ান্ত সিদ্ধান্তের দাবি জানিয়েছিলাম, কিন্তু তারা কর্ণপাত করেনি। এখন আর বাইরে নয়, আমরা ভিসি ভবনেই অবস্থান করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে উঠব না।”

জবি শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “এক বছরের বেশি সময় ধরে দাবি জানিয়ে আসছি। প্রশাসনের চোখে পড়ার মতো অগ্রগতি না হওয়া পর্যন্ত আমরা অবস্থান চালিয়ে যাব।”

জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “প্রশাসনের নীরবতা ভাঙতেই আমরা এ কর্মসূচি নিয়েছি। যৌক্তিক দুটি দাবি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত, এগুলো যৌক্তিক। জকসুর নীতিমালা প্রণয়নে কমিটি কাজ করছে। নীতিমালা হাতে পেলে মঙ্গলবার সিন্ডিকেটে তা পাস করা হবে এবং এরপর ইউজিসিতে পাঠানো হবে। অধ্যাদেশ আসলেই রোডম্যাপ ঘোষণা করা যাবে।”

“গত সপ্তাহেও আমরা শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের চেষ্টা চলছে।”