tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকদিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি

দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি

দুই দিনের ভুটান সফর শেষ করে দেশে ফিরেই দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১২ নভেম্বর) দিল্লিতে অবতরণের পরই তিনি সরাসরি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে পৌঁছান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মোদি আহতদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে হাসপাতালের সিনিয়র কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি লিখেছেন, ‘এলএনজেপি হাসপাতালে গিয়ে দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করেছি। সবার দ্রুত আরোগ্য কামনা করছি। ষড়যন্ত্রের পেছনে যারা রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি মেট্রো স্টেশনের পাশে পার্ক করা হুন্ডাই আই–২০ গাড়িতে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ২৪ জন আহত হন।

দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, “বিস্ফোরণে আশপাশের আরও কয়েকটি গাড়ির ক্ষতি হয়েছে। খবর পেয়ে দিল্লি পুলিশ, ফরেনসিক দল, সন্ত্রাস দমন সংস্থা (এনআইএ) এবং কমান্ডো বাহিনী (এনএসজি) ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত চলছে, দ্রুত বিস্তারিত তথ্য জানানো হবে।” তবে এখনো বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ঘটনার পর রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লালকেল্লার মতো উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন বিস্ফোরণ ঘটায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে। সরকার জানিয়েছে, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস