tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়দাম কমলো এলপি গ্যাসের

দাম কমলো এলপি গ্যাসের

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল আরেক দফায় ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১,৭২৭ টাকা। ফলে এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।

সর্বশেষ মূল্য সমন্বয়ের ফলে দীর্ঘ সময় পর এলপিজি ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পেলেও, দাম এখনও এপ্রিলের শুরুর দিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে।