ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি এ বিষয়ে দলীয় চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্বেচ্ছায় পাঠানো ওই পদত্যাগপত্রে কায়সার কামাল উল্লেখ করেন, ‘আমি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদের অধিবেশন শুরুর সময় বিষয়টি নিজেই সংসদে জানান তিনি।



