tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকদখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: সিসি

দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: সিসি

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সম্প্রতি এক আনুষ্ঠানিক ভাষণে তিনি মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সিসি বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর চলমান দখলদারিত্ব ও সহিংসতার অবসান এবং ন্যায়ভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তার মতে, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করেই কেবল এ অঞ্চলে প্রকৃত নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যেতে পারে।

তিনি আরও বলেন, ১৯৭৯ সালে প্রথম আরব রাষ্ট্র হিসেবে মিশর ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি করলেও বর্তমান সংকটের স্থায়ী সমাধান নির্ভর করছে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও ন্যায়সংগত শান্তি চুক্তির ওপর। এমন একটি সমঝোতাই এ অঞ্চলের মানুষের জন্য দীর্ঘমেয়াদি শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির পথ খুলে দিতে পারে।

ভাষণের শেষাংশে প্রেসিডেন্ট সিসি গাজায় কার্যকর যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা পরিস্থিতির আরও অবনতি ঘটাচ্ছে।

সূত্র: আল-জাজিরা।