tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদআন্তর্জাতিকদক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-জিনপিং বৈঠক শুরু, নতুন সমঝোতার ইঙ্গিত

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-জিনপিং বৈঠক শুরু, নতুন সমঝোতার ইঙ্গিত

দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে বহুল আলোচিত ট্রাম্প-জিনপিং বৈঠক। রুদ্ধদ্বার এই বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন সমঝোতার ইঙ্গিত দিয়েছেন উভয় নেতাই।

বৈঠক শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আশা করছি এটি খুব সফল বৈঠক হবে। আমাদের সম্পর্ক সব সময়ই ভালো ছিল। ২০১৯ সালে জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের সময় দুই নেতা সর্বশেষ সরাসরি সাক্ষাৎ করেছিলেন। এবার তারা মুখোমুখি হয়েছেন এমন এক সময়ে, যখন দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে।

বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেন, আজই কোনো চুক্তি হতে পারে। আমরা পরস্পরকে ভালোভাবে বুঝি।

অন্যদিকে বেইজিং পাল্টা পদক্ষেপ হিসেবে বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে।

বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) বৈঠকে এসব বাণিজ্যিক ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন টিকটকের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

‘বিশ্বের সমস্যাগুলোতে একসঙ্গে দায়িত্ব নিতে পারি’
নিজের বক্তব্যে জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের বড় দুটি দেশ হিসেবে একসঙ্গে দায়িত্ব নিতে পারে। আমরা আমাদের দুই দেশের এবং বিশ্বের কল্যাণে আরও বাস্তব ও ইতিবাচক কাজ করতে চাই।