tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিতারেক রহমানকে রুবিওর অভিনন্দন, নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ

তারেক রহমানকে রুবিওর অভিনন্দন, নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার এক বার্তায় তিনি বিএনপি ও দলটির নেতা তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।

বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে নবনির্বাচিত সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে প্রায় দুই দশক পর আবারও সরকার গঠনের পথে দলটি।