ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা জানান।
পোস্টে জোনাস গাহর স্টোর লেখেন, ঐতিহাসিক এই নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান জোরদার করার পাশাপাশি নরওয়ে ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।



