tanaka

কেন ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান?

পপ তারকা টেইলর সুইফটের গান আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত থাকছে না। সম্প্রতি ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউস-সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের...
প্রচ্ছদজাতীয়তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, বরং পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, “আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। এটি শুধু একটি ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বাস্তবে তা প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্য অর্জনে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।”

জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল কাজে লাগাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ নেওয়ার পর ব্যবসা শুরু করার মতো আর্থিক সামর্থ্য যাদের নেই, তাদের সিড মানি দেওয়ার উদ্যোগও রয়েছে। এ ছাড়া তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে।

অনুষ্ঠানে আলোচকরা শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা উন্নয়ন এবং তরুণদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং ইতিবাচক পরিবর্তনের নেতৃত্বদাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।