tanaka

কেন ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান?

পপ তারকা টেইলর সুইফটের গান আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত থাকছে না। সম্প্রতি ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউস-সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী মুদ্রানীতির দিকনির্দেশনা জানতে বিনিয়োগকারীরা দেশটির মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এ অপেক্ষার মধ্যেই মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। তবে দিনের শুরুতে দাম বেড়ে আড়াই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছায়।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে ৪ হাজার ৩৭৬ দশমিক ৩১ ডলারে নেমে আসে। এর আগে দিনের শুরুতে দাম বেড়ে ৪ হাজার ৪৩৪ দশমিক ৮৪ ডলারে উঠেছিল, যা গত ৫ জুনের পর সর্বোচ্চ। এ সময় স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৩৮৭ দশমিক ৯২ ডলারে থাকা ১০০ দিনের মুভিং অ্যাভারেজ অতিক্রমের চেষ্টা করে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রায় ০.৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৪১ দশমিক ১০ ডলারে স্থির হয়।

জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্র্যান্ট বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা নিশ্চিত হতে বাজার চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্যের দিকে তাকিয়ে আছে।

তিনি মনে করেন, বার্ষিক মূল্যস্ফীতির হার (সিপিআই) সহনীয় পর্যায়ে থাকলে তা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক হতে পারে।

বুধবার যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রকাশের কথা রয়েছে। এসব তথ্যের ওপর ভিত্তি করে ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশায় পরিবর্তন আসতে পারে।

এর আগে গত শুক্রবার জুলাই মাসের দুর্বল কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর আগামী মাসে ফেড সুদহার বাড়াবে—এমন প্রত্যাশা থেকে সরে আসেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে সেদিন বিশ্ববাজারে স্বর্ণের দাম এক লাফে ২.৪ শতাংশ বেড়ে যায়।

পিটার গ্র্যান্ট বলেন, গত সপ্তাহের হতাশাজনক কর্মসংস্থান প্রতিবেদনের পর সেপ্টেম্বরে সুদহার বাড়ানোর প্রত্যাশা কমে যাওয়ায় স্বর্ণের বাজারে এখনো শক্তিশালী দর রয়েছে।

তবে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা সেপ্টেম্বরে সুদহার বাড়ার সম্ভাবনা ৫০ শতাংশ এবং ডিসেম্বরে ৭৯ শতাংশ বলে মনে করছেন।

এদিকে ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক সোমবার বলেছেন, ভবিষ্যতে হঠাৎ করে সুদহার বড় আকারে বাড়ানোর প্রয়োজন এড়াতে এখন থেকেই ধীরে ধীরে সুদহার বাড়ানোর উপযুক্ত সময় এসেছে। সাধারণত উচ্চ সুদহারের পরিবেশে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

ভূরাজনৈতিক পরিস্থিতিও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। শান্তি চুক্তির জন্য ইরানের দেওয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা দাবি জানিয়েছেন। যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে পারে।