tanaka

কেন ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান?

পপ তারকা টেইলর সুইফটের গান আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত থাকছে না। সম্প্রতি ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউস-সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের...
প্রচ্ছদসারাদেশবরিশাল আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়েছে। আকস্মিক এ বিস্ফোরণের ঘটনায় আদালত প্রাঙ্গণে আসা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

বুধবার (১২

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করছেন। তারা ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ ও যাচাই বাছাই করছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কিভাবে আদালত প্রাঙ্গণের গেটের ভিতরে এমন বিস্ফোরণের ঘটনা ঘটছে তা যাচাই বাছাই করে বিস্তারিত বলা যাবে।

আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে আদালতের সামনে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।