tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি বদলি

৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি বদলি

দেশের উচ্চশিক্ষা খাতে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে চূড়ান্ত হয়েছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হয়েছে।

এ ছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. মাসউদের নাম চূড়ান্ত করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ পারফরম্যান্স করা শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ভিসি নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, রাজনৈতিক পরিচয় নয়। রাজনীতি করা বা না করা ব্যক্তিগত বিষয়।

তিনি আরও বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে এ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।