tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদশিক্ষাঙ্গনঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালেন প্রশাসক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালেন প্রশাসক

প্রথমবারের মতো আয়োজিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ব্যবসায় ইউনিটের পরীক্ষার মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল আগামী তিন দিনের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস জানান, ‘প্রথমবারের মতো আয়োজিত এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা আগামী তিন দিনের মধ্যেই অনলাইনে তাদের ফলাফল জানতে পারবে।’

ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি টেকনিক্যাল টিম। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমেই ফলাফল দেখতে পারবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, ‘প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা আশাবাদী, এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। শিগগিরই এর অধ্যাদেশ ঘোষণার কাজ শেষ হবে।’

উল্লেখ্য, এই ভর্তি পরীক্ষা ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত হয়।