২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী, সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে মে-জুন মাসে।
শনিবার (২৩ আগস্ট) এনসিটিবির এ-সংক্রান্ত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
চিঠিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এ শিক্ষার্থীরাই অংশ নেবেন ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায়।



