tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসারাদেশঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে জন্মেজয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন খুলে সরিয়ে ফেলায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) জানিয়েছে, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে। আরএনবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

এদিকে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, রেললাইনের একটি অংশের নাট খুলে রেললাইন সরিয়ে ফেলা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।