tanaka
প্রচ্ছদরাজধানীঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা চালান। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না। সংঘর্ষে আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে বলে জানান ওই শিক্ষার্থী।

তিনি আরও বলেন, ‘আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই তারা আমাদের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

সংঘর্ষের কারণ ও এতে আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।