tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে আজ

ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে আজ

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানায়, বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস রয়েছে। সকাল ৬টায় তাপমাত্রায় ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৮২ শতাশং। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিট। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দিনের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকলেও কিছুটা আর্দ্র আবহাওয়া অনুভূত হতে পারে।