tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণের তালিকায় দ্বিতীয়

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণের তালিকায় দ্বিতীয়

রাজধানী ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময়ই অস্বাস্থ্যকর বা সংবেদনশীল মানুষের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। বিশেষ করে শীত ও শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত হলেও বায়ুর মানে তেমন উন্নতি দেখা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১৫২, যা ‘অস্বাস্থ্যকর’ (Unhealthy) পর্যায়ের মধ্যে পড়ে।

AQI সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সবার জন্যই অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।

এদিন ১৫২ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। ১৪৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৩২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

দূষণের তালিকায় এরপর রয়েছে ইসরায়েলের জেরুজালেম (১০৭), চীনের বেইজিং (১০৫), পাকিস্তানের লাহোর (১০৪), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (৯৭), ভারতের কলকাতা (৯৪) এবং সৌদি আরবের রিয়াদ (৯২)।

অন্যদিকে, সবচেয়ে ভালো বায়ুমানের শহরগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (স্কোর ৭) ও সিডনি (স্কোর ১১)। এছাড়া সুইডেনের স্টকহোম (১৫), আয়ারল্যান্ডের ডাবলিন (১৬) এবং জাপানের টোকিও (১৭) শহরের বাতাসও খুব ভালো মানের হিসেবে বিবেচিত হয়েছে।