tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়এলপিজির দাম কমবে নাকি বাড়বে? জানা যাবে আজ বিকেলে

এলপিজির দাম কমবে নাকি বাড়বে? জানা যাবে আজ বিকেলে

নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য আজ বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করা হবে। এতে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমবে নাকি বাড়বে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকোর ঘোষিত জুলাই মাসের সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী বেসরকারি খাতের এলপিজির মূল্য পুনর্নির্ধারণ করা হবে। এ বিষয়ে বিইআরসির নির্দেশনা আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগে জুন মাসের জন্য এলপিজির দাম কমানো হয়েছিল। সে সময় ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৯৪০ টাকা থেকে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়।

আজ ঘোষিত নতুন মূল্যই পুরো জুলাই মাসজুড়ে কার্যকর থাকবে।