tanaka
প্রচ্ছদজাতীয়ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে

রাজধানীতে নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযা

এর মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩২ জনকে, লালবাগ বিভাগ ৩৬ জনকে, ওয়ারী বিভাগ ৫০ জনকে, মতিঝিল বিভাগ ৫৬ জনকে, তেজগাঁও বিভাগ ৫৯ জনকে, মিরপুর বিভাগ ১৩৩ জনকে, গুলশান বিভাগ ২৩ জনকে এবং উত্তরা বিভাগ ৫০ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে ১টি দেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

ন চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।