রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
- সকাল ১১টা: ভাসানী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি
- বিকেল ৩টা: হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প (SCMFP)-এর Lesson Learned and Impact Dissemination Workshop-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
জামায়াতের কর্মসূচি
- সন্ধ্যা ৭টা ৩০ মিনিট: রূপসী প্রো অ্যাকটিভ ভিলেজ রোডে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।



