tanaka

ঢাকার কবরস্থান: সীমিত জায়গা, সংরক্ষণ ব্যয় ও ব্যবস্থাপনার নানা প্রশ্ন

পল্লীকবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতায় প্রিয়জনের কবরকে ঘিরে স্মৃতি ও আবেগের যে চিত্র উঠে এসেছে, তা বাংলা সাহিত্যে বহুল পরিচিত— ‘এই খানে তোর দাদির কবর, ডালিম...
প্রচ্ছদজাতীয়ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর

ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, বিচার বিভাগকে আরো কত চরম খারাপ করা যায়, সেই কাজটাই করেছেন ড. ইউনূস।

বেসরকারি গণমাধ্যম নিউজ ২৪-এর নিয়মিত আয়োজন ‘জনতন্ত্র গণতন্ত্র’-এর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

আনিস আলমগীর বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষ করে নিম্ন আদালতের স্বাধীনতা সরকারের হাতে রয়ে গেছে বহু বছর থেকে। স্বাধীনতার পর থেকেই তারা নিজেদের মতো কিছু করতে পারে না।বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা সরকারের ইশারায় তারা পরিচালিত হয়।

তিনি বলেন, ভুয়া মামলাতে বিচার বিভাগ যখন কোনো আসামিকে জামিন দিচ্ছে, আসিফ নজরুলের মতো বাটপাড় আবার তাদের শাসায় যে, ‘কি করে আপনারা জামিন দেন এদেরকে, স্বৈরাচারের দোসরদেরকে?’

তিনি আরো বলেন, ‘দুদককে আপনি শক্তিশালী করতে চান, কিন্তু আনিস আলমগীরকে গ্রেপ্তার করে আপনি আবার দুদকের একটা মামলা দিয়ে দেন। একটা ভুয়া মামলায় আপনি আমাকে গ্রেপ্তার করেন সন্ত্রাসী হিসেবে, আবার আরেকটাতে দিয়ে দেন দুদকের মামলা।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আনিস আলমগীর বলেন, ‘ইউনূস নিজে যেখানেপ্রধানমন্ত্রীর পদমর্যাদায় থাকাকালে তিনি ১৪ বার বিদেশ সফর করেছিলেন। ফিরে এসে একবারও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি। তিনি বলছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভারসাম্যের কথা।’

তিনি বলেন, ‘ইউনূস নিজে যত বাটপাড়ি করেছে, সেই বাটপাড়িটা নিজে স্বীকার করেন না।