tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় ইসলামিক স্কুল ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ৩৮

ইন্দোনেশিয়ায় ইসলামিক স্কুল ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ৩৮

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো এলাকায় একটি ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসে পড়ে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন ৯৯ জন, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এখনো নিখোঁজ রয়েছেন ৩৮ জন শিক্ষার্থী।

সোমবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আল-খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ভবনটি ধসে পড়ে। ঘটনার সময় শিক্ষার্থীরা যোহরের নামাজের জন্য জড়ো হচ্ছিলেন। মেয়েরা ভবনের অন্য অংশে অবস্থান করায় তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান মোহাম্মদ সায়াফি জানান, ধ্বংসস্তূপ থেকে ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে তিনজনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে কান্না ও চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। স্কুল চত্বরে অবস্থান করছেন উদ্বিগ্ন স্বজনরা।

কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ভবনটির গাঠনিক কাঠামো দুর্বল ছিল। এর ওপর অতিরিক্ত দুটি তলা নির্মাণ করায় অতিরিক্ত চাপ ভবনের ধসের কারণ হয়ে দাঁড়ায়।