tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদসারাদেশডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি : ডিজিটাল আর্থিক প্রতারণা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ ও ‘বিকাশ’ এর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘বিকাশ’ লিমিটেডের একটি প্রতিনিধি দল।

সোমবার (২৭ জুলাই) বিকাল ৪টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ড. মোঃ নাজিবুর রহমান, এনডিসি, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অব.), উপদেষ্টা, এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড।

সাক্ষাৎকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ এর সঙ্গে বিকাশ-সংশ্লিষ্ট প্রতারণা ও আর্থিক জালিয়াতি প্রতিরোধ, ডিজিটাল আর্থিক সেবার নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মোঃ শামীম হোসেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম। বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন এ কে এম মনিরুল করিম, ইভিপি এবং মোঃ কামরুল ইসলাম, ব্যবস্থাপক।