tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বরখাস্ত

ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বরখাস্ত

রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। দীর্ঘ আট মাস ধরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার এ কর্মকাণ্ড ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে গণ্য হয়, যা শাস্তিযোগ্য অপরাধ।

এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের কার্যকারিতা তার কর্মস্থলে অনুপস্থিতির শুরুর তারিখ, অর্থাৎ ৬ অক্টোবর থেকেই গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।