tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় চাপে নেতানিয়াহু

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় চাপে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক চাপে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

দীর্ঘদিন ধরে ইরানবিরোধী নীতিতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন নেতানিয়াহু। তার ধারণা ছিল, ওয়াশিংটনের ওপর প্রভাব খাটিয়ে তিনি ইসরাইলের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ নিশ্চিত করতে সক্ষম হবেন। বিশেষ করে রিপাবলিকান মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে তিনি বারবার দাবি করেছেন, তেহরানকে নিয়ন্ত্রণে রাখতে সামরিক চাপ অব্যাহত রাখা জরুরি।

মার্কিন রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহুর প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে অনেক কূটনীতিক তাকে ‘আমেরিকান হুইস্পারার’ বলেও অভিহিত করতেন। মার্কিন কংগ্রেসে একাধিকবার ভাষণ দেওয়া এবং দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় উপস্থিতি তার সেই অবস্থানকে আরও দৃঢ় করেছিল।

তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা সেই চিত্র বদলে দিয়েছে। ওয়াশিংটন এখন এমন একটি কূটনৈতিক পথ অনুসরণ করছে, যেখানে ইসরাইলের আপত্তিগুলোকে আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে নেতানিয়াহুর প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে নেতানিয়াহুকে ওয়াশিংটনের সিদ্ধান্তের সঙ্গে খাপ খাইয়ে চলতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি সমঝোতার দিকে এগোচ্ছেন, যা ইসরাইলের কট্টর অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

সাবেক মার্কিন কর্মকর্তা ডেনিস রস মনে করেন, নেতানিয়াহু এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—দুই দিক থেকেই চাপে রয়েছেন। একদিকে ট্রাম্প প্রশাসন সংঘাতের অবসান চায়, অন্যদিকে তার রাজনৈতিক সমর্থকরা কোনো ধরনের ছাড় দেওয়ার পক্ষে নয়।

ফলে তিনি এমন এক সংকটময় অবস্থায় পড়েছেন, যেখানে সেনা প্রত্যাহার করলে রাজনৈতিক সমর্থন হারানোর ঝুঁকি রয়েছে, আবার সামরিক অভিযান অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ আরও গভীর হতে পারে। বিশ্লেষকদের মতে, এই সমীকরণই বর্তমানে নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।