আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে একটি স্বতন্ত্র প্যানেল। বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, যিনি সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঘোষিত প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আল সাদী ভূঁইয়া। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন জাহেদ আহমদ।
অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন:
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: নূমান আহমাদ চৌধুরী
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মমিনুল ইসলাম (বিধান)
- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নাফিজ বাশার আলিফ
- কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: সুমী চাকমা
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: অনিদ হাসান
- গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সিয়াম ফেরদৌস ইমন
- ক্রীড়া সম্পাদক: মো. সাদিকুজ্জামান সরকার
- ছাত্র পরিবহন সম্পাদক: মো. রাফিজ খান
- সমাজসেবা সম্পাদক: তানভীর সামাদ
- ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ইসরাত জাহান নিঝুম
- মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: নুসরাত জাহান নিসু
প্যানেলের সদস্য পদে রয়েছেন:
নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুল্লাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন এবং সাদেকুর রহমান সানি।
প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা একাডেমিক পরিবেশ রক্ষা করে শিক্ষার্থীদের সময়োপযোগী অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।



