tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনজুয়া কাণ্ড নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

জুয়া কাণ্ড নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

অনলাইন জুয়া নিয়ে চলমান বিতর্কে উঠে এসেছে বেশ কয়েকজন অভিনেত্রীর নাম, যার মধ্যে অপু বিশ্বাসও রয়েছেন। অনলাইন জুয়া খেলার একটি অ্যাপের প্রচারে তার ছবি ও ভিডিও ব্যবহার করা হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানান অপু। তিনি বলেন, “আমি অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিলাম না। অনেকের ফেসবুক পোস্টই এখন রেফারেন্স হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমি কখনোই এ ধরনের কিছু পোস্ট করিনি।”

উপস্থাপক জিজ্ঞেস করেন, “তবুও তো আপনার ছবি-ভিডিও বিভিন্ন জায়গায় দেখা গেছে?”
উত্তরে অপু বলেন, “হ্যাঁ, আমার কিছু ছবি-ভিডিও তারা ব্যবহার করেছে। তবে দেখবেন, ওই একই ব্র্যান্ডের সঙ্গে আরও অনেক শিল্পী জড়িয়েছেন।”

পরবর্তীতে উপস্থাপকের প্রশ্ন আসে—”আপনি কি কখনও জুয়ার অ্যাপের সঙ্গে কাজ করেছেন?”
অপু সরাসরি ‘না’ বলেন। তখন উপস্থাপক প্রশ্ন তোলেন, “তবে কি ওগুলো এআই দিয়ে বানানো?”

অপু বিশ্বাস ব্যাখ্যা করে বলেন, “ওরা শুধু শুভকামনার কথা বলে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু সেটাকেই অন্যভাবে ব্যবহার করেছে। পরে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আমার সরলতার সুযোগ নেওয়া হয়েছে।”